Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Monday, February 11, 2013

তিন বছরে প্রাইভেট জেটের সংখ্যা দ্বিগুণ হবে, জানাল সমীক্ষা

তিন বছরে প্রাইভেট জেটের সংখ্যা দ্বিগুণ হবে, জানাল সমীক্ষা
মুম্বই: দেশে বিত্তশালীর সংখ্যা বাড়ছে৷ ভারতীয় শিল্পপতিদের কর্মক্ষেত্র দেশের সীমানা টপকে এখন বিদেশে পা রেখেছে৷ তাই বিজনেস জেট বা শিল্পপতিদের ব্যক্তিগত বিমানের চাহিদা বাড়ছেই ভারতে৷ আগামী তিন বছরে দেশের প্রাইভেট জেট বিমানের সংখ্যা দ্বিগুণ হবে বলা যায়৷ আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা প্রাইসওয়াটার হাউস কুপারসের (পিডব্লুসি) রিপোর্টে এ কথা বলা হয়েছে৷ 

বণিকসভা ফিকি পিডব্লুসিকে এই রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭-এর মধ্যে ভারতে প্রাইভেট জেটের সংখ্যা দ্বিগুণ হবে৷ বর্তমানে ভারতে ১৬৫টি ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট রয়েছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের পর ভারতেই ব্যক্তিগত বিমানের সংখ্যা সবচেয়ে বেশি৷ ২০০৫ সালে ভারতে মোট ব্যক্তিগত বিমানের সংখ্যা ছিল ২৬টি৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭ অর্থবর্ষের মধ্যে ভারতের ব্যক্তিগত বিমানের সংখ্যা হবে ১২০টি বিজনেস জেট, ১৫০টি ছোট বিমান ও ১৮০টি ছোট হেলিকপ্টার৷ মূল্যের হিসাবে ৪৫০ কোটি মার্কিন ডলার৷ 

তবে, বর্তমানে ভারতের বিমান ব্যবসার হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পিডব্লুসি৷ রিপোর্ট বলছে, বহির্বিশ্বের তুলনায় ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বিশ্বের মোট বিমান চলাচলের মধ্যে ভারতের অবদান মোটে ১৫ শতাংশ৷ সংস্থার রিপোর্টে উদাহরণ দিয়ে বলা হয়েছে, আমেরিকায় মোট ২,৫৫,০০০ বিমান রয়েছে৷ দেশের ৫,১১০টি বিমানবন্দর থেকে চলাচল করে সেগুলি৷ সেখানে ভারতে কার্যকরী বিমানবন্দর মোট ১৫০টি৷ চলাচল করে ৭০০ বিমান৷ 

তবে পিডব্লুসি-র আশা, অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি দেশে ব্যবসা বাড়ছে৷ শিল্পপতিদের সংখ্যা বাড়ছে৷ সংখ্যা বৃদ্ধি হচ্ছে কোটিপতিদেরও৷ সময় বাঁচাতে ও দেশের বিভিন্ন প্রান্তরে লহমায় পৌঁছে যেতে আগামী দিনে প্রাইভেট জেটের সংখ্যা ও চাহিদা দুই বাড়বে৷ পিডব্লুসি জানিয়েছে, দ্বাদশ যোজনায় অসামরিক বিমান ক্ষেত্রে মোট ৪০০ কোটি ডলারের বিনিয়োগ হবে বলে প্রত্যাশা রয়েছে৷ যে কারণে অসামরিক ক্ষেত্রে ব্যবহূত সেসনা, বোম্বার্ডিয়ার, গাল্ফস্ট্রিমের মতো ছোট বিমান প্রস্ত্ততকারী সংস্থাগুলিও ভারতে তাদের ব্যবসা সম্প্রসারিত করছে৷ 

No comments: